০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বিদ্যালয় ভবনের ছাদ ধসে ৬ শ্রমিক আহত

  • আপলোড সময় : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১১ নিউজটি পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয় ভবনের পুরোনো ছাদ ধসে ৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্…

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয় ভবনের পুরোনো ছাদ ধসে ৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আলাউদ্দিন (৪২), জয়নাল আবেদীন (৩৩), মফিজুল ইসলাম (৩৫), রানা আহমেদ (২৪), জুবায়ের হোসেন (২০) এবং ইদ্রিস আলী (৩৮) রয়েছেন। এর মধ্যে আলাউদ্দিন ও জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, সম্প্রতি বিদ্যালয়ের পুরাতন ভবনটি ভাঙার জন্য সরকারিভাবে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঘটনার দিন শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যালয়ের ছাদ ধসে পড়ে।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রজিৎ কুমার জানিয়েছেন, আহত ৬ জন শ্রমিকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সাতক্ষীরায় বিদ্যালয় ভবনের ছাদ ধসে ৬ শ্রমিক আহত

আপলোড সময় : ১০:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬