০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী ইয়ামিন হক ববি

  • আপলোড সময় : ১২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের…

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তিনি জামিনের আবেদন করেন।

ববির পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ব্যাটারি সরবরাহ করা হয়, যার মূল্য ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে বলা হয়েছে, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও আসামিরা তা পরিশোধ না করে তালবাহানা করেন এবং মেহেদি আলম প্রিন্সকে হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী ইয়ামিন হক ববি

আপলোড সময় : ১২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬