০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় নিহত ২

  • আপলোড সময় : ০৫:৫২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মুল্লুক মণ…

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। তারা দুজনই স্থানীয় ছালিম হোসেন গ্রুপের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছালিম হোসেন গ্রুপের সঙ্গে মিন্টু চৌকিদার ও সামিরুল মোল্লা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেলে সংঘর্ষের পর রাতে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ফারুক, আব্দুল ও মুল্লুককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয়।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় নিহত ২

আপলোড সময় : ০৫:৫২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬