১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ব্যবসায়ীর মরদেহ পাট ক্ষেতে, শরীরে রাসায়নিক কীটনাশক

  • আপলোড সময় : ১০:৩০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 7

ফরিদপুরে নিখোঁজের দুদিন পর ইউসুফ ফকির নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ (৪৫) মমিনখাঁর হাটের পেঁয়াজ-রসুন ব্যবসায়ী ছিলেন। তার বড় ভাই গিয়াস ফকির জানান, ইউসুফকে ফিরিয়ে দিতে মোবাইলে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ইউসুফ বাড়ির দিকে রওনা দেন, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা শনিবার সকালে পাট ক্ষেতে ইউসুফের মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। মরদেহের শরীরে ও মুখে রাসায়নিক কীটনাশক মাখানো ছিল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গিয়াস ফকির জানান, ইউসুফের স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপণের জন্য কল করে টাকা দাবি করেছিল। তবে রাত থেকে সেই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংঘর্ষের ঘটনা

ফরিদপুরে ব্যবসায়ীর মরদেহ পাট ক্ষেতে, শরীরে রাসায়নিক কীটনাশক

আপলোড সময় : ১০:৩০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬