১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু, চালক আহত

  • আপলোড সময় : ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 4

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী নিহত এবং চালক আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল সরাইল উপজেলার চাঁনমনি পাড়ার বাসিন্দা ও স্থানীয় একজন কাপড় ব্যবসায়ী। আহত চালক তানিম আহম্মেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, বিজয়নগর থেকে সরাইলে ফেরার পথে মুকুন্দপুরের একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা সাইফুল ও চালককে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংঘর্ষের ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু, চালক আহত

আপলোড সময় : ০৫:৪৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬