ডেস্কটপ ও ল্যাপটপে ওয়েব ব্রাউজারে ফেসবুক ফিরে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার পর থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ডেস্কটপ ও ল্যাপটপে ফেসবুকে প্রবেশে সমস্যা অনুভব করেন।
তবে, ব্যবহারকারীদের মধ্যে অনেকেই জানান যে মোবাইল ফোনের ফেসবুক অ্যাপটি স্বাভাবিকভাবে কাজ করছিল।


























