০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে সময় টেলিভিশনের চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত

  • আপলোড সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

হাইকোর্ট সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে…

হাইকোর্ট সময় টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে আদালত মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। আগামী ৪ আগস্ট এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সময় টেলিভিশন লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

শিশির মনির সাংবাদিকদের জানান, সাবেক পরিচালক আহমেদ জুবায়ের প্রতিষ্ঠানটির পক্ষে ‘সানী চৌধুরী’ নামে একজনকে লেটার অব অথরিটি দিয়ে চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নিম্ন আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

তিনি বলেন, সময় টেলিভিশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় যে প্রতিষ্ঠানটি ওই মামলা পরিচালনা করবে না, কারণ কোম্পানি আহমেদ জুবায়েরকে এ ধরনের মামলা দায়েরের জন্য কোনো লেটার অব অথরিটি দেয়নি।

শিশির মনির জানান, নিম্ন আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করলেও তা খারিজ করা হয়। পরে হাইকোর্টে আবেদন করা হলে আদালত মামলার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন এবং কেন ফৌজদারি কার্যক্রমটি বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

হাইকোর্টে সময় টেলিভিশনের চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত

আপলোড সময় : ১০:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬