০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

  • আপলোড সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কুরিরচর বাজারে গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনে…

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কুরিরচর বাজারে গভীর রাতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা রোববার (১৯ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ভ্যানচালক শামীম বেপারী (২৬) জানান, শনিবার (১৮ জুলাই) রাত ২টার দিকে তিনি বিএনপি অফিসের পাশে নিজের ভ্যানটি দেখতে আসেন। এ সময় তিনি দেখতে পান, দুই ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এবং পরে মোটরসাইকেলে পালিয়ে যায়।

শামীম বেপারী জানান, দুষ্কৃতকারীদের দেখে তিনি চিৎকার শুরু করেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান জানান, অগ্নিসংযোগের পর ঘটনাস্থল থেকে বোতলভর্তি কিছু পরিত্যক্ত পেট্রল উদ্ধার করা হয়েছে।

সরিকল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বরিশালে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

আপলোড সময় : ০২:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬