০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

জামালপুরে গৃহবধূকে নির্যাতন করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দু…

জামালপুরে গৃহবধূকে নির্যাতন করে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হাফিজুল জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার মৃত প্রধানের ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর সকালে যৌতুকের দাবিতে গৃহবধূ হনুফা বেগমকে মারধরে হত্যা করেন তার স্বামী হাফিজুল। খবর পেয়ে গৃহবধূর পরিবার ভোলা থেকে এসে মরদেহ নিয়ে যান। পরে ১৯ সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় গৃহবধূর মা আমেনা বেগম বাদী হয়ে ৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

আদালতে ৭ জনের সাক্ষ্য প্রমাণ শেষে গৃহবধূর স্বামীকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে খালাস প্রদান করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

জামালপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপলোড সময় : ১০:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬