১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

  • আপলোড সময় : ০৭:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 8

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, এই উদ্যোগ বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে, যা বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

আইনমন্ত্রী বলেন, একটি পাইলট প্রকল্পের আওতায় ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর ২০২৫ সালের ফেব্রুয়ারি-মে সময়ের তুলনায় ২০২৬ সালের একই সময়ে মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। উদাহরণস্বরূপ, পারিবারিক আদালত আইনে মামলা ৫১ শতাংশ এবং সিভিল জজ আদালতের মামলায় ৬৬ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে।

তিনি বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার জন্য রেফার করলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে। আইনমন্ত্রী আশা করেন, আগামী এক বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানসহ অন্যান্য অতিথিরা ভার্চুয়ালি যুক্ত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আপলোড সময় : ০৭:০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬