১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

  • আপলোড সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 6

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

বর্তমানে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসআই সুজাউদ্দিন আরও জানান, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত

আপলোড সময় : ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬