১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ১৭ ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 8

বাগেরহাট পৌরসভার রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ১৭ জনকে আটক করে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০-৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ।

এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন আসামি পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার উদ্দেশ্যে এই সমাবেশ করেছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

বাগেরহাটে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে ১৭ ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:১৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬