১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত, আহত একজন

  • আপলোড সময় : ০৮:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 6

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের দুই জওয়ান সহকর্মীর গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্র সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ান অজয় কুমার সিং (৫১) ও আম্বদর সুরেশ দরগু (৩৭) নিহত হন। আহত হন বিকাশ ব্রহ্ম, যাকে গুরুতর অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত অজয় কুমার সিং বিহারের ছাপরা জেলার এবং আম্বদর সুরেশ দরগু মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার বাসিন্দা। আহত বিকাশ ব্রহ্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত জওয়ান মানসিক অবসাদে ছিলেন।

বৈষ্ণবনগর থানার পুলিশ ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং স্থানীয় পুলিশ ও বিএসএফ পৃথকভাবে ঘটনার তদন্ত করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতে যোগ দিলেন ৬৫০ জন, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাও রয়েছেন

বিএসএফ সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত, আহত একজন

আপলোড সময় : ০৮:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬