০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া যোগ দিলেন কোলো কোলোতে

  • আপলোড সময় : ০৫:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

বিশ্বকাপের সফল অভিযান শেষে নতুন ক্লাবে যোগ দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড় চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গ…

বিশ্বকাপের সফল অভিযান শেষে নতুন ক্লাবে যোগ দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ খেলোয়াড় চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ক্লাবটির সভাপতি আনিবাল মোসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিয়া শিগগিরই চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভোজিনিয়া ফ্রি এজেন্ট হিসেবে কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন। তার আসল নাম জোসিমার দিয়াস, তবে ফুটবল বিশ্বে তিনি ভোজিনিয়া নামেই পরিচিত।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভোজিনিয়া বিশ্বজুড়ে আলোচনায় আসেন। তিনি দুই ফাইনালিস্ট স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ সেভ করে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেন।

ভোজিনিয়া সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তিনি এমন একটি দলের খোঁজে আছেন, যারা তার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে। বিশ্বকাপের পর তার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া যোগ দিলেন কোলো কোলোতে

আপলোড সময় : ০৫:৩৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬