০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নফাঁসের দায় নিয়ে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

  • আপলোড সময় : ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 8

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি নীট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায় স্বীকার করে শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি খোলা চিঠি প্রকাশ করেন।

চিঠিতে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, তিনি গত ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার উন্নয়নে কাজ করে আসছেন। তিনি বলেন, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নীট-ইউজি পরীক্ষায় অনিয়মের বিষয়টি সামনে আসার পর ভারত সরকার তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেয় এবং পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে।

মন্ত্রী জানান, ২০ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করেছে। ২০২৬ সালের ২১ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, প্রথম দিন থেকেই তিনি এই পরিস্থিতির দায় নিয়েছেন এবং মেধাবী ছাত্রছাত্রীদের সম্ভাবনা নষ্ট হতে দেননি।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, গত ১০ দিনের ঘটনাবলীতে তিনি ব্যথিত হয়েছেন এবং দেশের যুবশক্তির বিভ্রান্তি থেকে রক্ষা করার সংকল্প ব্যক্ত করেন। তিনি পদত্যাগের সিদ্ধান্তের পেছনে দেশের ঐক্য ও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেছেন।

চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশসেবার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

প্রশ্নফাঁসের দায় নিয়ে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আপলোড সময় : ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬