০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হলো শক্তিশালী পাইপ বোমা

  • আপলোড সময় : ০৬:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 7

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া একটি শক্তিশালী পাইপ বোমা বা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ছিল ছাতার ভেতর লুকানো। পুলিশ জানিয়েছে, কেউ কৌতূহলবশত ছাতাটি খোলার জন্য বোতাম চাপলেই সেটি বিস্ফোরিত হতো।

গত শুক্রবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সময় এই বোমাটি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মতিঝিল ট্রাফিক বিভাগ ডিএমপি কন্ট্রোল রুমে জানায় যে, মেট্রো স্টেশনের নিচে জেনারেটরের কাছে পড়ে থাকা একটি ফোল্ডিং ছাতার ভেতর থেকে মিটমিট করে আলো জ্বলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে।

শোভাযাত্রা যখন ওই স্থান অতিক্রম করছিল, তখন আতঙ্ক এড়াতে পুলিশ উপস্থিত লোকজনকে ‘শর্টসার্কিট’ হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যেতে অনুরোধ করে। শোভাযাত্রা নিরাপদে পার হয়ে যাওয়ার পর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ডিভাইসটি শনাক্ত করে এবং নিয়ন্ত্রিত উপায়ে সেটি নিষ্ক্রিয় করেন।

মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলার এজাহারে বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং পূর্বপরিকল্পিতভাবে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যেই ডিভাইসটি স্থাপন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি এবং বেয়ারিংয়ের বল জব্দ করেছে।

শুক্রবার বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া উল্টোরথ যাত্রায় বিপুলসংখ্যক পূণ্যার্থী অংশ নেন। যাত্রাপথে মানুষের জমায়েতকে লক্ষ্য করেই এই নাশকতার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে, তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হলো শক্তিশালী পাইপ বোমা

আপলোড সময় : ০৬:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬