০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে অসম্পূর্ণ কাজের চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ

  • আপলোড সময় : ০৭:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 5

নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজের সীমানা প্রাচীরের প্রকৃত অগ্রগতি অসম্পূর্ণ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা সফটওয়্যার (PEIMS)-এ শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় রামডাঙ্গা মাঝিপাড়া ও মধ্য ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এইচএস এন্টারপ্রাইজ ২৬ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকায় কাজটি পায়। কার্যাদেশ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেওয়া হয় এবং কাজ শেষ করার সময়সীমা ছিল ৮ আগস্ট।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রামডাঙ্গা মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও PEIMS সফটওয়্যারে শতভাগ কাজ সম্পন্ন দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটিকে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের অজান্তেই এই বিল উত্তোলন করা হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সীমানা প্রাচীরের নির্মাণকাজের বেশ কিছু অংশ এখনও অসম্পূর্ণ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং প্রকল্পের তদারকির অভাব রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার চক্রবর্তী বলেন, কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া হয়েছে, কিন্তু চূড়ান্ত বিল কিভাবে দেওয়া হলো তা তাদের বোধগম্য নয়।

বর্তমান উপজেলা প্রকৌশলী মোফিজুর রহমান বলেন, বিষয়টি তার দায়িত্ব গ্রহণের আগের এবং অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সাবেক উপজেলা প্রকৌশলী শফিউল ইসলামও বিষয়টিকে একটি ভুল হিসেবে উল্লেখ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান এইচএস এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ফেরানোর সম্ভাবনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

নীলফামারীতে অসম্পূর্ণ কাজের চূড়ান্ত বিল উত্তোলনের অভিযোগ

আপলোড সময় : ০৭:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬