১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 8

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, কোনো এক সময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে, সেই স্বপ্ন তিনি দেখেন। তিনি জানান, দেশের ফুটবল অঙ্গনের সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু হয়েছে।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় উৎসাহের জায়গা। তিনি বলেন, দেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্তদের মতো জানতে চান, বাংলাদেশ কবে বিশ্বকাপে খেলবে।

তিনি আরও বলেন, তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চান না, তবে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। প্রতিমন্ত্রী বলেন, "আমরা যেহেতু জিরো থেকে শুরু করেছি, আশা করি কোনো না কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে।"

Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬