০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শ্রমিক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 5

সিরাজগঞ্জের বেলকুচিতে শুভ নামের এক তাঁত শ্রমিককে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৬ জুলাই) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া শাহীন মোল্লা বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে। শনিবার (২৫ জুলাই) রাতে র‌্যাব-১২ এবং সিপিএসসি, র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক হাজার টাকার জন্য শুভকে হত্যা করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে শাহীন মোল্লার কাছ থেকে এক হাজার টাকা ধার নেন শুভ। টাকা পরিশোধের জন্য শাহীন ও তার বন্ধুরা তাকে চাপ দিতে থাকে।

২০২৫ সালের ২৫ নভেম্বর, তামাই গ্রামে তাঁত ফ্যাক্টরিতে কাজ করার সময় শুভকে ডেকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শাহীন ও তার বন্ধুরা তাকে বাঁশ দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ যুদ্ধের জন্য নতুন অস্ত্র প্রস্তুত করেছে ইরান

সিরাজগঞ্জে শ্রমিক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১২:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬