০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার রিমেল মিয়া ইউক্রেনে বন্দি, পরিবারের আকুল আবেদন

  • আপলোড সময় : ০৪:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের রিমেল মিয়া (২২) জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়ে ইউক্রেনীয় বাহিনীর কাছে প্রায় ৮ মাস ধরে বন্দি রয়েছেন। তার পরিবার ও প্রতিবেশীরা সরকারসহ সংশ্লিষ্টদের কাছে তাকে দ্রুত ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকের চাকরি নিয়ে গত বছর রাশিয়ায় যান রিমেল। কাজ হারিয়ে আইনি জটিলতায় পড়ে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন এবং পরে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানে ইউক্রেনের বাহিনীর হাতে আটক হয়ে তিনি বর্তমানে একটি বন্দিশিবিরে রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) তার বন্দিত্বের বিষয়টি একটি গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানাজানি হয়।

রিমেলের পরিবার জানায়, তিনি ২০২২ সালে শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেন। ২০২৫ সালের ২৬ মার্চ রাশিয়ায় নির্মাণকাজে যান। প্রথম তিন মাসে দেশে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠালেও পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রিমেলের বাবা সৈয়দ আলী জানান, ১০ থেকে ১১ মাস ধরে তাদের ছেলের সঙ্গে যোগাযোগ নেই। শুক্রবার স্থানীয় যুবকদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, রিমেল ইউক্রেনের বন্দিশিবিরে আটক। রিমেল জুমের মাধ্যমে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, তার পরিবার জানে না তিনি কোথায় আছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, তিনি বিষয়টি জানেন এবং রিমেলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

গাইবান্ধার রিমেল মিয়া ইউক্রেনে বন্দি, পরিবারের আকুল আবেদন

আপলোড সময় : ০৪:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬