০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চা দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

  • আপলোড সময় : ০৮:০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 2

সিলেটে একটি চা দোকানে বসে চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে অবস্থিত চা দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের ১ বস্তা খাতা জব্দ করে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহান জব্দ হওয়া উত্তরপত্রগুলোর পরীক্ষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ইকবাল হোসেন কয়েকজন বন্ধুর সঙ্গে চা দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করছিলেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তরপত্রগুলো জব্দ করে। পরে সংশ্লিষ্ট শিক্ষককে নিয়ে স্থানীয় থানায় যান তারা। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, অভিযুক্ত শিক্ষককে নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থানায় আসছেন এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক ইকবাল হোসেন দাবি করেছেন, তিনি সেখানে কোনো খাতা মূল্যায়ন করেননি এবং সেগুলো আগেই দেখা হয়েছে। তিনি জানান, মূল্যায়ন করা খাতাগুলো কুরিয়ার করতে নিয়ে যাওয়ার পথে সেখানে বসে গুছিয়ে নিচ্ছিলেন।

এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি অনেক ব্যস্ত আছি। আমি পরে কথা বলছি। এখন অনেক ব্যস্ত।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

সিলেটে চা দোকানে এইচএসসি খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

আপলোড সময় : ০৮:০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬