০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষের ঘটনা

  • আপলোড সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ী এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনসিসির একটি দল বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করতে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সাথে গার্মেন্টস মালিকপক্ষের লোকজন পুনরায় দুর্ব্যবহার করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হামলার অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের একটি অংশের দাবি, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আগে থেকেই কিছু বিরোধ ও অসন্তোষ ছিল, যা সংঘর্ষের সূত্রপাতের কারণ হতে পারে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষের ঘটনা

আপলোড সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬