০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে লেগুনার ধাক্কায় প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯ নিউজটি পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহৃত একটি লেগুনা গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি লেগুনা গাড়ির ওপর উঠে খেলছিল আমির হামজা।

এ সময় চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে দিলে শিশুটি নিচে পড়ে যায় এবং পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত কয়েকজন

গাংনীতে লেগুনার ধাক্কায় প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু

আপলোড সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬