০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 2

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার প্রধান আসামি মেহেদুল ইসলাম (১৯) গ্রেপ্তার হয়েছে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২ আগস্ট) র‍্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত মেহেদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ছাত্রী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী নিয়মিত আরবি পড়ার জন্য স্থানীয় একটি মাদ্রাসায় যাতায়াত করত। আসামি মেহেদুল ইসলাম তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ৬ জুন সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের সহায়তায় সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান মেহেদুল।

ঘটনার পর সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হলে আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব মাঠে নামে। শনিবার (১ আগস্ট) রাতে র‍্যাব-১৩ ও র‍্যাব-১১-এর যৌথ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা থেকে অভিযুক্ত মেহেদুল ইসলামকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ছাত্রী ও আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা করতে হবে: সোহেল তাজ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬