০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশে মহাখালীর হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা

  • আপলোড সময় : ০৭:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৮ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি ৩০ দিনের মধ্যে উদ্ধার করে বুঝিয়ে দিতে এবং নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে তথ্য জানতে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের নামে মোট ৩২ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রায় ৮ একর জমিতে হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। বাকি জমিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মিত হলেও সেসবের অনুকূলে জমি বরাদ্দের প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি।

এ ছাড়া অবশিষ্ট খালি জমির একটি বড় অংশ বহিরাগতদের দখলে চলে গেছে। সেখানে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

হাইকোর্টের নির্দেশে মহাখালীর হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা

আপলোড সময় : ০৭:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬