০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জামিনে মুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে আটক ৪

  • আপলোড সময় : ০৯:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 12

নোয়াখালীর সদর উপজেলায় জামিনে মুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বরণ করতে এসে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) এবং মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন। ওই কর্মসূচির পর পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

রোববার জামিনে মুক্ত হওয়া কয়েকজন নেতাকর্মীর জন্য ফুলের মালা নিয়ে আসা হয়। পুলিশ জানায়, আটককৃতরা জামিনে মুক্ত ব্যক্তিদের আত্মীয়-স্বজন নন এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালীতে জামিনে মুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে আটক ৪

আপলোড সময় : ০৯:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬