০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি গাজী নজরুল ইসলামের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন

  • আপলোড সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 6

রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

মামলাটি দায়ের করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেছেন যে, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে।

মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

এমপি গাজী নজরুল ইসলামের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন

আপলোড সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬