০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ

  • আপলোড সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 8

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুলিশের পেশাদারিত্ব ও জনমুখী সেবা জোরদার করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

সভায় বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে সমাধান, সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি এবং পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মকর্তারা পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক পুলিশিং সেবা কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করেন।

সভায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। কর্মকর্তারা মনে করেন, পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসন হলে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ও অপতথ্য ছড়ানোর বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। কর্মকর্তারা জানান, এ ধরনের অপতথ্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সদস্যদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

পুলিশের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ

আপলোড সময় : ০৪:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬