ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কাউসার আলী নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত কাউসার আলী ফুলবাড়িয়ার উত্তর জোরবাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
শিশুটির পরিবার অভিযোগ করেছে, শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে কাউসার আলী নিজ ঘরে ঘুমিয়ে থাকা শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ হাসানুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






















