০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ ব্যবসায়ী হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 10

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে হত্যার অপরাধে জয় বিশ্বাস অনিক (২১) নামে একজনকে মৃত্যুদণ্ড এবং হৃদয় সূত্রধর (২১) নামে অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস অনিককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হৃদয় সূত্রধরকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওমর সরকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মাধবী শিল্পালয়’ বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা রবি ভক্ত বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব পান তৎকালীন মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান। তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি হৃদয় সূত্রধরকে এবং ২৪ ফেব্রুয়ারি জয় বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। আদালতে মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন, তবে হৃদয় সূত্রধর জামিন নিয়ে পলাতক রয়েছেন। মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ আকবর

স্বর্ণ ব্যবসায়ী হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড সময় : ১০:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬