০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ছয় মাসে পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব নেই: সংসদীয় বৈঠক

  • আপলোড সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 9

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে দাবি করা হয়েছে, গত ছয় মাসে পুলিশে লোক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি। পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় মাদক ও জুয়াকে দেশের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রমের একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আগামী ২০২৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার মোট প্রস্তাবিত বাজেট ৩১,০৯৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩

গত ছয় মাসে পুলিশ নিয়োগে রাজনৈতিক প্রভাব নেই: সংসদীয় বৈঠক

আপলোড সময় : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬