০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

  • আপলোড সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

সিলেট নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের পাশে ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে নগরীর আম্বরখানা এলাকার স্বাদ মিষ্টির দোকানের পাশের ময়লার স্তূপ থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা ময়লার স্তূপে পায়ের অংশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ডিএনএ পরীক্ষার জন্য সেটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সহিদুর রহমান বলেন, খণ্ডিত পায়ের অংশ দেখে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কেটে ফেলা পায়ের অংশ কেউ ময়লার স্তূপে ফেলে রেখে যেতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, পায়ের খণ্ডিত অংশটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ডিএনএ পরীক্ষা ও তদন্তের পর পায়ের অংশটির পরিচয় এবং সেটি ময়লার স্তূপে ফেলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সিলেটে ময়লার স্তূপ থেকে উদ্ধার হলো খণ্ডিত পায়ের পাতা

আপলোড সময় : ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬