০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় পেট্রোল পাম্পে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, ৫ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আলামতও উদ্ধার করেছে।

তবে, গ্রেপ্তারদের নাম পরিচয় প্রকাশ করেনি ডিএমপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, রোববার (০৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

উত্তরায় পেট্রোল পাম্পে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই, ৫ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬