০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক কারাগারে পাঠানো হলো

  • আপলোড সময় : ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাস (৩২) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম আদালতে অর্ণব দাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে, তাই তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক যুবক কারাগারে পাঠানো হলো

আপলোড সময় : ১২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬