০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • আপলোড সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

ঢাকার সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় মিতুল নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই সুমন ভূঁইয়ার অনুসারী এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন, যাকে কাপড় কাটা কাচি দিয়ে বুকে আঘাত করা হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতের স্বজনসহ প্রায় ৮০-১০০ জন বিক্ষুব্ধ মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ঘটনার বিষয়ে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’ সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, শ্রমিকদের মধ্যে পূর্ব শত্রুতার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপলোড সময় : ০৭:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬