০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বাস দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত ৬

  • আপলোড সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 6

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলফেরত শিক্ষার্থীদের ওপর উল্টে পড়েছে। এই দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী নিহত এবং আরও অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সিলোনীয়া বাজারের একটি স’মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া (১১), সে জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মো. খোকনের মেয়ে এবং স্থানীয় সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয় ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় 'ঢাকা-শরীয়তপুর এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেঁটে যাওয়া শিক্ষার্থীদের ওপর উল্টে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী বাসের নিচে চাপা পড়ে আটকে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের নিচে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন এবং ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। সুমাইয়াকে আশঙ্কাজনক অবস্থায় স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে রাইসাকে (১১) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ যুদ্ধের জন্য নতুন অস্ত্র প্রস্তুত করেছে ইরান

ফেনীতে বাস দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত ৬

আপলোড সময় : ০১:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬