০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৭ নিউজটি পড়া হয়েছে

খুলনার রূপসায় যুবদল কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট রাতে ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি ঘটনার দিন পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানানো হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬