০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড সময় : ০৬:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে একটি শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে নিউমার্কেটমুখী সড়কের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু যুবক মাস্ক পরা অবস্থায় ওই স্থানে হাতাহাতি করছিলেন। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।

তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপলোড সময় : ০৬:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬