০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোক্তাদির চৌধুরী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

  • আপলোড সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৩ নিউজটি পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মোক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানে ব্যানার টাঙিয়ে মোক্তাদির চৌধুরী জ্বালাময়ী বক্তব্য দেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ।

ওসি আরও জানান, তার ওই বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোক্তাদির চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মোক্তাদির চৌধুরী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আপলোড সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬