০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৫৪ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 10

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে পুলিশ ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানা এলাকার ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, স্পা ও সেলুনের আড়ালে দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের মধ্যে ২৯ জন নারী এবং ২৪ জন পুরুষ রয়েছেন।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ আকবর

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৫৪ জন গ্রেপ্তার

আপলোড সময় : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬