০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘পেরেক আলামিন’কে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 4

যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

কোতোয়ালী থানার ওসি মাসুম খান জানান, আলামিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। থানা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ফেরানোর সম্ভাবনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

যশোরে ‘পেরেক আলামিন’কে ছুরিকাঘাতে হত্যা

আপলোড সময় : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬