০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন নির্মাণে অনুমোদিত নকশার বাইরে যাওয়ার সুযোগ নেই: গৃহায়নমন্ত্রী

  • আপলোড সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 9

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে যাওয়ার সুযোগ আর থাকছে না। তিনি গত ২৩ আগস্ট সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত ১৭ বছরে দেশে ভবন নির্মাণের আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার কোম্পানি তা নির্মাণ করেনি।

জাকারিয়া তাহের বলেন, ভবিষ্যতে কেউ অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে। তিনি রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের আইন ভঙ্গ না করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে ডেভেলপারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনেক মানুষ তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাচ্ছেন না।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আইন ও বিধি মেনে ভবন নির্মাণের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইমরান খানের সুচিকিৎসার দাবি জানালেন প্যাট কামিন্স

ভবন নির্মাণে অনুমোদিত নকশার বাইরে যাওয়ার সুযোগ নেই: গৃহায়নমন্ত্রী

আপলোড সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬