০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিমানবন্দরে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ০২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ হিসেবে চালকের অদক্ষতা কিংবা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

মন্ত্রী আরও বলেন, নিহত বিমানবাহিনীর সদস্যদের জানাজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তৃতীয় টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে, যাতে বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এনবিআরের নতুন নির্দেশনা

ঢাকা বিমানবন্দরে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬