০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

  • আপলোড সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 1

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় আইন মন্ত্রণালয় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের ব্যাখ্যা চেয়ে শোকজ করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এই নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ডাবলুসহ পুলিশের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীও উপস্থিত ছিলেন। তারা বিচারক শাহিদুল ইসলামের বিচার দাবি করেন। আইনমন্ত্রী তদন্তের আশ্বাস দেন।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, বিচারককে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, অসদাচারণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত মঙ্গলবার বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে ডেকে মারধরের ঘটনা ঘটে। এসআই মোহাম্মদ আলী অভিযোগ করেন, বিচারকের অফিস সহকারী সাকিব আল হাসান নিরাপত্তা তল্লাশিতে বাধা দেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে থানায় নিয়ে আসার পর সাকিব আদালতে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এসআই মোহাম্মদ আলী ঢাকা রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৭৩, তারিখ ২৯ আগস্ট) করেন। অভিযোগে বলা হয়েছে, আদালতের ভেতরে বিচারকের স্টাফসহ তিনজন তাকে মারধর করেন। অন্যদিকে, সাকিব আল হাসান দাবি করেন, পুলিশ কর্মকর্তার সঙ্গে তার আচরণে তিনি অসৌজন্যমূলক কিছু করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে যুবলীগের মিছিল, যুবদলের পাল্টা প্রতিবাদ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

আপলোড সময় : ০৬:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬