০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, চিফ প্রসিকিউটরের দাবি

  • আপলোড সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • 1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘স্যাবোটাজ’ বা নাশকতার পরিকল্পনা থাকতে পারে—এমন গোপন তথ্য প্রসিকিউশনের কাছে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। তিনি উল্লেখ করেন, যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ থাকে, তখন নাশকতা করার একটি প্রক্রিয়া থাকতে পারে বলে তাদের কাছে কিছু গোপন তথ্য রয়েছে।

নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা ও উসকানির অভিযোগে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর জানান, কিছু সাংবাদিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিন সাংবাদিক কারাগারে রয়েছেন।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর দাবি করেন, অন্য একটি তদন্তে এই হত্যাকাণ্ডের বিষয়ে একটি সূত্র পাওয়া গেছে। তিনি বলেন, তদন্তের সময় আরও তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সেগুলো সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের কাছে দেওয়া হবে।

এদিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর তার সাজা বাড়ানোর জন্য আপিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শ্রদ্ধা নিবেদন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, চিফ প্রসিকিউটরের দাবি

আপলোড সময় : ০১:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬