০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলশীতে পুলিশের ওপর হামলা, সন্ত্রাসী ওয়াকিল হোসেন পালিয়েছে সুড়ঙ্গপথে

  • আপলোড সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 3

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পুলিশের একটি অভিযানে হামলার শিকার হয়েছেন পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, হামলার সময় তার হাতের একটি আঙুল ভেঙে গেছে। হামলার পর বগা গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান বলে পুলিশের দাবি।

ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং বিস্ফোরক আইনের মামলাসহ ১৭টি মামলা রয়েছে।

গত ৩০ আগস্ট কলেজশিক্ষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় বগার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় হামলাকারীরা সড়কে ব্যারিকেড দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়।

ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, হামলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে সংঘর্ষ, আহত ৪৬

খুলশীতে পুলিশের ওপর হামলা, সন্ত্রাসী ওয়াকিল হোসেন পালিয়েছে সুড়ঙ্গপথে

আপলোড সময় : ০২:৫৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬