০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

  • আপলোড সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 0

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজন নিয়ে দ্বন্দ্বের কারণে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে। এই নির্দেশনা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। উভয় পক্ষই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এবং বিশেষ অতিথি হিসেবে জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খানকে দাওয়াত করেছে।

বিএনপির পক্ষ থেকে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক সেলিম রেজা জানান, জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু তাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই ঘাটে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন। উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর প্রশাসন প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দেয়।

জামায়াতের পক্ষ থেকে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, তারা ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে জ্বালানিমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, যা প্রতিযোগিতায় তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি

আপলোড সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬