০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 3

চুয়াডাঙ্গার শিল্প ও সীমান্ত শহর দর্শনায় নির্ধারিত চাঁদার টাকা না দেওয়ায় রেলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রকিবুল হাসান ব্রাইট (৩৪) ও আমিন হোসেন (২২)। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত গ্রুপকে বিভিন্ন অঙ্কের চাঁদা দিয়ে আসছিলেন তিনি। সম্প্রতি নির্ধারিত সময়ের মধ্যে মোটা অঙ্কের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।

মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি জোর করে অফিসে ঢুকে নগদ টাকা লুট করে এবং অফিসের প্রয়োজনীয় মালামাল ও আসবাব ভাঙচুর করে।

ঘটনার পর বিষয়টি থানায় জানানো হলে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রুহুল কবির খান বলেন, চাঁদা দিতে না চাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির নির্বাচিত

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬