০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদল অস্বীকার করেছে

  • আপলোড সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ নিউজটি পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে ইসলামী ছাত্রশিবিরের ‘গুপ্ত’ সন্দেহে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ আসিফের অভিযোগ, তাকে রাতভর জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়।

মোহাম্মদ আসিফ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেন, হলে সিট দেওয়ার কথা বলে তার মোবাইল ফোন নিয়ে শিবিরের সঙ্গে যোগাযোগের তথ্য খোঁজা হয়। পরে তাকে ‘শিবিরের গুপ্ত’ আখ্যা দিয়ে মারধর করা হয়। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতারা মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, আসিফকে কোনো ধরনের হেনস্তা করা হয়নি। ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, আসিফ প্রায় তিন মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন এবং তার সিট অন্য একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে হল প্রাধ্যক্ষের পদত্যাগ, জড়িত ছাত্রদল নেতাদের শাস্তি এবং ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আসিফের বক্তব্য নেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছাত্রদল অস্বীকার করেছে

আপলোড সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬