০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে রিকশাচালককে মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 4

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৫ জুলাই শাহমখদুম থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে রিকশাচালকের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলার সময় রিকশাচালকের কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

গাজিউর রহমান জানান, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। পুলিশ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে এবং মহানগরীতে কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে কার্যক্রম চলমান থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নবম পে-স্কেল অনুমোদন: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি

রাজশাহীতে রিকশাচালককে মারধরের ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

আপলোড সময় : ১১:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬